শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫১ পিএম, ২০২৩-০৩-০৬
কালীগঞ্জ,(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বৌন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে স্কুল মাঠে শুরু হওয়া ২ দিনের ওই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় সোমবার (০৬ মার্চ)।
জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল গাফফারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরুন দাখিল মাদ্রাসার সভাপতি মো. লোকমান হোসেন সরকার। এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ.টি. এম ফজলুর রহমান খান, স্থানীয় আ'লীগ নেতা হযরত আলী মাস্টার, মবিন খান উজ্জ্বল, কৃষক লীগ নেতা আলমগীর হোসেন খান, মো. রতন শেখ, ব্যবসায়ি মাহবুবুল আলম শাহীন, ও মতিউর রহমান খান প্রমুখ।
এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ অন্যান্য গণমাধ্যম কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited